কুতুবদিয়ায় অফিস টাইমে প্রাইভেট রোগী দেখা বন্ধ

fec-image

কুতুবদিয়ায় সরকারি হাসপাতালের চিকিৎসকদের অফিস সময়ে রোগী দেখা বন্ধ ঘোষণা করা হয়েছে। নবাগত উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা যোগদান করেই এব্যাপারে সংশ্লিষ্ট চিকিৎকদের চিঠি দিয়েছেন বলে জানা গেছে। অভিযোগ রয়েছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত বেশ কয়েকজন চিকিৎসক হাসপাতালে ডিউটি চলাকালিন সময়েও ফাঁকে ফাঁকে প্রাইভেট চেম্বারে গিয়ে রোগী দেখতেন। এ ছাড়াও সাপ্তাহিক উপজেলার বাইরে সরকারি হাসপাতালে চাকুরি করেন একাধিক এমন চিকিৎসকও অফিস চলাকালিন সময়ে প্রাইভেট চেম্বার করেন কুতুবদিয়া হাসপাতাল গেইটেই। বিষয়টি নিয়ে নানা অভিযোগও ওঠে।

হাসপাতাল গেইটের মুনমুন ফার্মেসীর মো. ইছহাক উদ্দিন বলেন, হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার তাদেরকে ডেকে সরকারি অফিস চলাকালিন সময়ে প্রাইভেট চেম্বারে গিয়ে রোগী না দেখার কথা জানিয়েছেন। এব্যাপাারে সবাইকে একই সিদ্ধান্তের কথা জানাতে পরামর্শ দেয়া হয়েছে বলে জানান তিনি।

ওষধ কোম্পানীর এমআরদের সংগঠন ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেন্টিটিভ এসোশিয়েশন (ফারিয়া) কুতুবদিয়া শাখার সভাপতি মোহাম্মদ তারেক বলেন, প্রাইভেট চেম্বারে রোগী সারা দিনই কম-বেশি থাকে। ডাক্তারগণ যেভাবে রোগী দেখতে চান সেভাবেই রোগীরা সেবা নিবে। কাজেই সরকারি অফিস সময়ে প্রাইভেট রোগী না দেখার সিদ্ধান্ত সঠিক বলে তিনি মনে করেন।

হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. রেজাউল হাসান বলেন, কয়েকজন ডাক্তার প্রাইভেট চেম্বারে বিকালে রোগী দেখে থাকেন। অনেক সময় রোগীরা হাসপাতাল ডিউটি সময়ে প্রাইভেট চেম্বারে অপেক্ষা করে থাকেন। এসব রোগীদের হাসপাতালে পাঠানোর নির্দেশনা দিয়ে স্থানীয় চেম্বার/ফার্মাসিস্টদের অবহিত করা হয়েছে বলে জানান তিনি।

নবাগত উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডা. মো: শাহীন আব্দুর রহমান চৌধুরী বলেন, হাসপাতালে আরো নতুন ৮ জন চিকিৎসক যোগদান করেছেন। সরকারি হাসপাতালের নিয়ম অনুযায়ি অফিস সময় শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল ৮টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত। কাজেই যে সকল চিকিৎসক প্রাইভেট চেম্বারে রোগী দেখে থাকেন বা দেখবেন তাদেরকে লিখিত চিঠি দেয়া হয়েছে অফিস সময়ে প্রাইভেট রোগী না দেখার। এ সিদ্ধান্তে ডাক্তারগণ সবাই একমত বলে তিনি জানান। এর পরেও যদি কোন প্রাইভেট চেম্বার বা ফার্মেসী এটা না মানেন এর দায়ভার সংশ্লিস্ট চেম্বারকেই নিতে হবে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন