রাঙামাটিতে অস্ত্রসহ জেএসএস (মূল) সন্ত্রাসী আটক

fec-image

রাঙামাটি রিজিয়নের ৭ আর ই ব্যাটালিয়নের অন্তর্গত নয়াদম মুখ হতে অবৈধ অস্ত্র, গোলাবারুদ ও অন্যান্য সরঞ্জামসহ জেএসএস (মূল) এর সন্ত্রাসী অংসা মারমাকে (৪২) আটক করা হয়েছে। শনিবার (৫ নভেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়।

আটককের সময় তার কাছে থেকে ১টি দেশীয় রাইফেল, ৪টি এ্যামোনিশন, ১টি রামদা, ১টি চাঁদা সংগ্রহের রেজিস্টার খাতা, ১টি স্মার্ট ফোন, ১টি বাটন ফোন, ১টি কম্ব্যাট হাফ প্যান্ট, ১টি জাতীয় পরিচয়পত্র এবং নগদ ২৫ হাজার ১শ টাকা উদ্ধার করা হয়।

আটক ব্যক্তি জেএসএস (মূল) এর সন্ত্রাসী বলে জানা যায়। উক্ত আটককৃত সন্ত্রাসী, অস্ত্র, এ্যামোনিশন এবং অন্যান্য সরঞ্জামাদি রাঙামাটির কোতয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।

এই অভিযান পার্বত্য চট্টগ্রামে সন্ত্রাসী কার্যক্রমের বিরুদ্ধে একটি সফল অভিযান এবং পার্বত্য চট্টগ্রামে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে নিরাপত্তাবাহিনীর এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: জেএসএস, রাঙামাটি, সন্ত্রাসী আটক
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন