আফগানদের বিপক্ষে প্রথম সিরিজ জয় বাংলাদেশের


বল ও ব্যাটে দারুণ নৈপুণ্য দেখিয়ে আফগানিস্তানকে হারালো বাংলাদেশ। শেষ টি-টোয়েন্টিতে রশিদ খানের দল হেরেছে ৬ উইকেটের ব্যবধানে। তাতে আফগানদের বিপক্ষে এ সংস্করণে প্রথমবার সিরিজ জিতে নিয়েছে টাইগাররা।
রোববার (১৬ জুলাই) সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ১৭ ওভারে ৭ উইকেট হারিয়ে ১১৭ রান সংগ্রহ করে আফগানরা। ডিএলএস পদ্ধতিতে টাইগারদের টার্গেট গিয়ে দাঁড়ায় ১১৯ রান। কারণ ৭.২ ওভারের পর ম্যাচে বৃষ্টি হানা দিলে দেড় ঘণ্টা খেলা বন্ধ থাকে। এরপর ৩ ওভার কমিয়ে খেলা ১৭ ওভার নির্ধারণ করা হয়। ৪ উইকেট হারিয়ে বাংলাদেশ অবশ্য জয় তুলে নেয় ৫ বল হাতে রেখেই।
ঘটনাপ্রবাহ: আফগান, বাংলাদেশ
Facebook Comment

















