মিয়ানমার সীমান্তে মাইন বিস্ফোরণে এক বাংলাদেশি গুরুতর আহত


ফাইল ছবি
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সদর ইউনিয়নের আশারতলীর জাংছড়ি বাংলাদেশ-মিয়ানমার শূন্য রেখার পাশে সে দেশের অভ্যন্তরে মিয়ানমার বাহিনীর পুঁতে রাখা স্থল মাইন বিস্ফোরণে এক বাংলাদেশি আহত হয়েছেন।
শনিবার (২ মার্চ) বিকালে মিয়ানমার সীমান্তে স্থল মাইন বিস্ফোরণে এ দুর্ঘটনা ঘটে।
আহত মো. ইব্রাহিম (৪৮) পিতা মেহের আলী। সে নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের ৭,৮,৯ নং ওয়ার্ডের মহিলা মেম্বার লাইলা বেগমের স্বামী।
আহত মো. ইব্রাহিমকে কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। সেখানে তার অবস্থা আশঙ্কা জনক বলে জানিয়েছেন তার স্ত্রী লাইলা বেগম। বিষয়টি এ প্রতিবেদকের কাছে নিশ্চিত করেন নাইক্ষ্যংছড়ি সদর ইউপি চেয়ারম্যান নুরুল আবছার ইমন।
ঘটনাপ্রবাহ: মাইন বিস্ফোরণ
Facebook Comment

















