‘কোটা সংস্কার আন্দোলনকে দেশ ধ্বংসের জন্য ব্যবহার করেছে’

fec-image

ছাত্রদের কোটা সংস্কার আন্দোলনকে বিএনপি-জামায়াত দেশ ধ্বংসের জন্য ব্যবহার করেছে বলে মন্তব্য করেছেন, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি।

রোববার (২৮ জুলাই) সকালে রাঙামাটি আদালত ভবনের মূল ফটকের সামনে রাঙামাটি বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের উদ্যোগে দুষ্কৃতিকারী কর্তৃক ছাত্র, পুলিশ ও সাংবাদিক হত্যাসহ রাষ্ট্রীয় সম্পত্তি বিনষ্টকারীদের বিচারের দাবিতে মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এমপি আরো বলেন, যারা দেশের সম্পদ ধ্বংস করেছে তাদের আইনের আওতায় আনা হবে। তারা দেশকে পঙ্গু বানাতে এসব অপকর্ম করেছে। স্বাধীনতা বিরোধীরা যাতে মাথা তুলে দাঁড়াতে না পারে সেদিকে সবাইকে সচেষ্ট থাকর আহ্বান এমপি।

মানববন্ধনে রাঙামাটি জেলা বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সভাপতি অ্যাডভোকেট রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক রাজীব চাকমা, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিশেষ পিপি অ্যাডভোকেট সাইফুল ইসলামসহ অন্যান্যরা বক্তব্য রাখেন রাখেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন