খাগড়াছড়িতে বন্যা পরিস্থিতির অবনতি, বিএনপির ত্রাণ সহায়তা বিতরণ

fec-image

খাগড়াছড়িতে বন্যা পরিস্থিতি আরো অবনতি ঘটেছে। পুরো জেলায় প্রায় আড়াই হাজার পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। জেলায় ৯৮টি আশ্রয় কেন্দ্র খুলেছে জেলা প্রশাসন। দুর্গত এলাকায় ত্রাণ দিচ্ছে বিএনপি।

এদিকে সড়ক তলিয়ে যাওয়ায় খাগড়াছড়ির সঙ্গে রাঙামাটির সাজেক ও লংগদু সড়ক যোগাযোগ বন্ধ গেছে। চেঙ্গী, ফেনী ও মাইনী নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। মাত্র তিন মাসের ব্যবধানে চার দফা বন্যায় চরম দুর্ভোগে পড়েছে জেলাবাসী।

টানা বর্ষণে খাগড়াছড়ি জেলা সদরের মুসলিম পাড়া, আরামবাগ, শান্তিনগর, বাস টার্মিনাল, মেহেদী বাগ, বটতলী, টিটিসি এলাকা, উত্তর, স্বনির্ভর, কলেজ পাড়া, দক্ষিণ গঞ্জপাড়া, মাটিরাঙ্গার তাইন্দং,তবলছড়ি, পানছড়ি নিন্মাঞ্চল, দীঘিনালার মেরং বাজার, কবাখালী, পানির নিচে তলিয়ে গেছে। বন্ধ হয়ে গেছে খাগড়াছড়ির সাথে রাঙামটির সাজেক, লংগদু, বাঘাইছড়ি সড়কে যানবাহন চলাচল।

খাগড়াছড়িতে বন্যা দুর্গত এলাকায় জেলা বিএনপি’র সভাপতি ওয়াদুদ ভূইয়ার পক্ষে রান্না ত্রাণ করা ও শুকনো খাবারসহ বিতরণ করছে দলীয় নেতাকর্মী ও শিক্ষার্থীরা।

খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান জানান, জেলায় ৯৮টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। পাহাড় ধসের ঝুঁকিতে থাকা পরিবারগুলোকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়ার উদ্যোগ নেয়া হয়েছে। এছাড়া পানিবন্দি এলাকার মানুষদের জন্য শুকনো খাবার, মোমবাতি, বিশুদ্ধ পানির ব্যবস্থা করা হয়েছে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: খাগড়াছড়ি, বন্যা, বিএনপি
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন