সালাহউদ্দিন আহমদের সাথে চকরিয়া কোরক বিদ্যাপীঠ শিক্ষকদের মতবিনিময়

fec-image

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও চকরিয়া পেকুয়া আসনের সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমদের সাথে চকরিয়া কোরক বিদ্যাপীঠ শিক্ষকরা সাক্ষাৎ ও মতবিনিময় করেন।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) রাতে পেকুয়া উপজেলা সদরস্থ জাতীয় এ নেতার বাসভবনে এ সাক্ষাৎ করেন।

চকরিয়া কোরক বিদ্যাপীঠের শিক্ষকদের মধ্যে এসময় উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল আখের, সহকারী প্রধান শিক্ষক ফজলুল কাদের, সিনিয়র শিক্ষক মোহাম্মদ সাকের, সাবেক শিক্ষক প্রতিনিধি নুরুল ইসলাম, বর্তমান শিক্ষক প্রতিনিধি আনছারুল করিম, মৌলানা আহমদ হোছাইন, মৌলানা নেছারুল হক, রনজিৎ কুমার দে ও ওবাইদুল হক।

মতবিনিময়কালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী জননেতা সালাহ উদ্দিন আহমদকে বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল আখের শিক্ষা প্রতিষ্ঠানের বিগত সময়ের পরীক্ষার অভাবনীয় ফলাফল ও বিভিন্ন কার্যক্রমের চিত্র তুলে ধরেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন