বান্দরবানে বিএনপির ১৮ নেতাকর্মীর জামিন লাভ, আটক ১

স্টাফ রিপোর্টার :

বান্দরবানে পুলিশের দায়ের করা মামলায় বিএনপি ও সহযোগী সংগঠনের ১৮ নেতাকর্মী জামিন লাভ করেছে। অন্যদিকে যুবদলের নেতা ইজ্জ আলীকে রোববার দুপুরে আটক করেছে পলিশ।

রোববার জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে কৌশুলীর মাধ্যমে জামিনের আবেদন করেন। আদালত কৌশুলির আবেদনের প্রেক্ষিতে ১৮ নেতা কর্মীকে জামিনে মুক্তি দেয়।

সদর থানার উপ-পরিদর্শক প্রবীর চন্দ্র সরকার বাদী হয়ে বুধবার সদর থানায় ৪৯ জনের নাম উল্লেখ ও ২৫০ জনকে অজ্ঞাত রেখে মামলা দয়ের করেন। এই মামলায় আরো ৩৫ জন নেতাকর্মী ফেরারী হয়ে আছে বলে জানা গেছে।
Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন