মিয়ানমারের জলসীমায় মাছ ধরতে যাওয়ায়

নাফ নদী মোহনায় কোস্ট গার্ড আটক করলো ১২২ জেলেকে

fec-image

কক্সবাজারের টেকনাফে নাইক্ষ্যংদিয়া সংলগ্ন নাফ নদী মোহনায় আইন অমান্য করে মিয়ানমারের জলসীমায় মাছ ধরার সময় এবার ১২২ জন জেলেকে আটক ও ১৯টি ফিশিং বোট জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি আটকের পূর্বেই তাদের আটক করা হয়েছে।
শুক্রবার (২৯ আগস্ট) দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

জানা যায়, টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ সংলগ্ন এলাকা হতে বেশ কিছু বাংলাদেশী ফিশিং বোট মিয়ানমার-বাংলাদেশ জলসীমার শূন্যরেখা অতিক্রম করে মিয়ানমারের অভ্যন্তরে মাছ ধরছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে বিসিজি আউটপোস্ট শাহপরী কর্তৃক শাহপরীর দ্বীপ সীমান্ত পিলার- ৩ এলাকার আওতাধীন মিয়ানমারের নাইক্ষ্যংদিয়া সংলগ্ন নাফ নদীর মোহনা হতে জালিয়াপাড়া পর্যন্ত মিয়ানমার সীমান্ত এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা করে।

অভিযান চলাকালীন মাছ ধরার উদ্দেশ্যে অবৈধভাবে মিয়ানমার-বাংলাদেশ জলসীমানার শূন্যরেখা অতিক্রম করে মিয়ানমার জলসীমায় অবস্থানরত ১৯টি বাংলাদেশী ফিশিং বোটসহ ১২২ জন জেলেকে আটক করা হয়। এর মধ্যে ২৯ জন বাংলাদেশী জেলে এবং বাকি ও ৯৩ জন রোহিঙ্গা জেলে।

উল্লেখ্য, নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও গত কয়েক দিন ধরে বাংলাদেশী ফিশিং বোটসমূহের মিয়ানমার ও বাংলাদেশের শূন্যরেখা অতিক্রম করে মিয়ানমারের অভ্যন্তরে প্রবেশ করে মাছ শিকারের প্রবণতা বেড়ে গিয়েছে। যার ফলে আরাকান আর্মি প্রায় প্রতিদিনই বাংলাদেশী জেলেদের বোটসহ আটক করে নিয়ে যাচ্ছে।

লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, আটককৃত জেলে ও জব্দকৃত বোটের পরবতী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে এবং জেলেদের নিরাপত্তায় বাংলাদেশ কোস্ট গার্ড কর্তৃক ভবিষ্যতেও এধরনের অভিযান অব্যাহত থাকবে।

চলতি আগস্ট মাসে অর্ধশতাধিক বাংলাদেশী জেলেকে ফিশিং বোট ও জালসহ নাফ নদী ও সাগর থেকে ধরে নিয়ে যায় আরকান আর্মি। এছাড়া গত বছরের ডিসেম্বর মাস হতে এ পর্যন্ত আরকান আর্মির হাতে আটক প্রায় ২০০ জেলেকে বিজিবি ফিরিয়ে আনতে সক্ষম হলেও এখনও শতাধিক জেলে আটকে রয়েছে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: কক্সবাজার, হ্নীলা
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন