পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের নতুন চেয়ারম্যান নিয়োগ

পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের চেয়ারম্যান হিসেবে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি মোহাম্মদ আবদুল হাফিজ-কে নিয়োগ দিয়েছেন মহামান্য রাষ্ট্রপতি। তাঁকে আগামী ৩ বছরের জন্য এই পদে নিয়োগ দেওয়া হয়েছে।
এ সংক্রান্ত প্রজ্ঞাপনটি গত ২৮ আগস্ট ২০২৫ ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. নাজমুল আহসান স্বাক্ষর করেন এবং তা বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ করা হয়।
১৯৯৭ সালের পার্বত্য চট্টগ্রাম চুক্তি মোতাবেক পাহাড়ে ভূমি সমস্যা সমাধানের জন্য চুক্তির ঘ বিভাগ (পুনর্বাসন, সাধারণ ক্ষমা প্রদর্শন ও অন্যান্য বিষয়াবলী) অংশে “ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন” নামে একটি পৃথক কমিশন গঠনের কথা বলা হয়। সেই ধারাবাহিকতায় সরকার এই কমিশনের কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে চেয়ারম্যান নিয়োগ দিলো। এর আগে কমিশনের চেয়ারম্যান পদে দায়িত্ব পালন করছিলেন অবসরপ্রাপ্ত বিচারপতি আনোয়ারুল হক।

















