ছাত্রদল সমর্থিত ভিপিসহ ৩ প্রার্থীর ফেসবুক আইডি ডিজেবলের অভিযোগ

fec-image

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মনোনীত ভিপি পদপ্রার্থী আবিদুল ইসলাম খানের আইডি সকালে একবার ডিজেবল করে দেয়ার পর পুনরুদ্ধার করা হয়েছিল। এখন আবারো ডিজেবল করে দেয়া হয়েছে। প্যানেলের জিএস প্রার্থী তানভীর বারী হামিম ও এজিএস প্রার্থী তানভীর আল হাদী মায়েদের ফেইসবুক আইডিও ডিজেবল করে দেওয়া হয় বলেও অভিযোগ করা হয়েছে।

সোমবার (৮ সেপ্টেম্বর) ছাত্রদল সমর্থিত প্যানেলের শীর্ষ তিন পদের প্রার্থীরা এসব অভিযোগ তোলেন।

আবিদুল ইসলাম খান সাংবাদিকদের কাছে অভিযোগ করে বলেন, সকালে আমার ফেইসবুক আ্ইডি ডিজেবল দেখতে পাই। আপিল করে পুনরুদ্ধার করা হয়েছিল। পুনরুদ্ধরের পরে আমি একটি পোস্ট করেছিলাম যে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সজাগ থাকুন। এই পোস্টের পর আবারও ডিজেবল করে দেওয়া হয়েছে আমার ফেইসবুক আইডি।

এদিকে ডাকসু ও হল সংসদ নির্বাচনে সাইবার অপরাধে ছাড় নেই বলে জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগ। এক বিবৃতিতে বলা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন ২০২৫ আগামী ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনকে কেন্দ্র করে প্রার্থীদের প্রচারণাকালে কোনো কোনো ক্ষেত্রে অতীতের কর্মকাণ্ড নিয়ে সাইবার বুলিং এবং ব্যক্তিগত চরিত্রহননের চেষ্টা চালানো হচ্ছে। বিশেষত ছাত্রী প্রার্থীদের নিয়েও নানাভাবে সাইবার বুলিংয়ের ঘটনা ঘটছে। যা মানবাধিকার পরিপন্থি।

এতে বলা হয়েছে, কারো বিরুদ্ধে এমন অভিযোগ প্রমাণিত হলে রিটার্নিং কর্মকর্তাগণ কর্তৃক গঠিত ডাকসু আচরণবিধি সংক্রান্ত টাস্কফোর্স এবং সাইবার নিয়ন্ত্রণ সেলের মাধ্যমে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: ডাকসু, ডাকসু নির্বাচন, ঢাবি
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন