ঈদের দ্বিতীয় দিনে পর্যটকমুখর কক্সবাজার সমুদ্রসৈকত

fec-image

ঈদের ছুটিতে দীর্ঘতম সমুদ্রসৈকতে পর্যটকের উপস্থিতি বাড়তে শুরু করেছে। ঈদের দ্বিতীয় দিনে (রোববার ২২ মার্চ) সকাল থেকেই দেশের প্রধান পর্যটনকেন্দ্র কক্সবাজারে পর্যটকদের পদচারণায় মুখর হয়ে ওঠে সমুদ্রসৈকতের প্রতিটি পয়েন্ট।

ঈদের আগে পর্যটন সংশ্লিষ্টরা জানিয়েছিলেন, এবার ঈদে ১০ থেকে ১১ লাখ পর্যটক কক্সবাজার ভ্রমণে আসতে পারেন এবং প্রায় শতকোটি টাকার ব্যবসার সম্ভাবনা রয়েছে। সেই পূর্বাভাস অনুযায়ী ঈদের দ্বিতীয় দিন থেকেই সৈকতে ব্যাপক পর্যটক সমাগম শুরু হয়েছে। সৈকতসংলগ্ন হোটেল-মোটেল জোনেও দেখা গেছে পর্যটকদের ব্যাপক উপস্থিতি।

হোটেল মালিকরা জানিয়েছেন, ঈদের দ্বিতীয় দিন থেকেই অধিকাংশ হোটেলের কক্ষ প্রায় পূর্ণ হয়ে গেছে। আগামী কয়েকদিন পর্যটকের চাপ আরও বাড়বে বলে আশা করছেন তারা।

এদিকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত পর্যটকরা সমুদ্রসৈকতের কলাতলী, সুগন্ধা ও লাবণীসহ প্রতিটি পয়েন্টে মনের মতো সময় কাটাচ্ছেন। পরিবার-পরিজন ও বন্ধুদের সঙ্গে সমুদ্রস্নান করছেন, পানিতে জেটস্কিতে চড়ে উপভোগ করছেন, সাগরের ধারে বাইক আর ঘোড়া রাইড করছেন। সৈকতের নরম মাটি, নীল জলরাশি আর হাওয়ার মিলনে মুহূর্তগুলো যেন আরও আনন্দের হয়েছে। প্রতিটি স্পটেই পর্যটকরা ছবি তুলছেন, হেসে খেলছেন, আর উপভোগ করছেন কক্সবাজারের অপরূপ সৌন্দর্য।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: ঈদুল ফিতর, কক্সবাজার, ভ্রমণ
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন