শান্তি আলোচনার আয়োজক হতে চায় পাকিস্তান, ট্রাম্প-মোদি ফোনালাপ

fec-image

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে শান্তি আলোচনার আয়োজক হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে মঙ্গলবার তিনি লিখেছেন, ‘যুক্তরাষ্ট্র ও ইরানের সম্মতি থাকলে, চলমান সংঘাতের একটি পূর্ণাঙ্গ নিষ্পত্তির জন্য অর্থপূর্ণ ও চূড়ান্ত আলোচনার আয়োজক হতে পাকিস্তান প্রস্তুত।’

এদিকে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানিয়েছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে তার ফোনে কথা হয়েছে।

পশ্চিম এশিয়ার পরিস্থিতি নিয়ে তাদের মধ্যে ফলপ্রসূ আলোচনা হয়েছে বলেও জানান তিনি।

মোদি বলেছেন, তিনি ও ট্রাম্প ‘শান্তি ও স্থিতিশীলতার লক্ষ্যে প্রচেষ্টা চালানোর বিষয়ে’ যোগাযোগ চালিয়ে যেতে সম্মত হয়েছেন।

দুই নেতা জোর দিয়ে বলেছেন, ‘হরমুজ প্রণালী উন্মুক্ত, নিরাপদ ও প্রবেশযোগ্য রাখা সমগ্র বিশ্বের জন্য অপরিহার্য।’

সূত্র : বিবিসি

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: ইরান, ইসরায়েল, ট্রাম্প
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন