ইরানের কোম শহরে আবাসিক এলাকায় হামলায় নিহত ১৮

fec-image

ইরানের কোম শহরের কোম শহরের পার্দিসান এলাকাযর একটি আবাসিক এলাকায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিমান হামলায় ১৮ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১০ জন। আবাসিক এলাকায় এই হামলা চালানো হয়েছে।

শুক্রবার (২৭ মার্চ) ইরানের ফার্স নিউজ এজেন্সি এবং তাসনিম সংবাদমাধ্যমের বরাতে এ খবর জানিয়েছে আল জাজিরা।

ইরানের ফার্স নিউজ এজেন্সি এবং তাসনিম জানিয়েছে, কোম শহরের পার্দিসান এলাকায় চালানো ওই হামলায় ১৮ জন নিহত হয়েছে। প্রথম ছয় জনের নিহত হওয়ার কথা জানানো হয়েছিল। পরে তা হালনাগাদ করা হয়। একই হামলায় ১০ জন আহত হয়েছেন।

ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটি বলেছে, হতাহতদের উদ্ধার করা হয়েছে। আবাসিক এলাকায় এই হামলা চালানো হয়েছে।

ইরানের রেড ক্রিসেন্টের তথ্যমতে, দেশটিতে ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া মার্কিন–ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ১ হাজার ৯০০ ছাড়িয়েছে। নিহত হয়েছেন অন্তত ২০ হাজার ইরানি।

সূত্র: আল–জাজিরা

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: আন্তর্জাতিক, ইরান, হামলা
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন