কুতুবদিয়ায় আলুসহ ১০ পাচারকারি আটক


কক্সবাজারের কুতুবদিয়া চ্যানেল দিয়ে বিপুল পরিমাণ আলু নিয়ে মায়ানমারে পাচারের উদ্দেশ্যে যাবার পথে গোপন সংবাদ পেয়ে অভিযান চালিয়ে ১০ পাচারকারিকে আটক করেছে কোষ্টগার্ড। রবিবার (২৯ মার্চ) রাতে তাদেরকে আটক করা হয় বলে কোষ্টগার্ড সূত্রে জানা গেছে। একই সাথে আলুসহ বোট জব্দ করা হয়েছে।
আটককৃতরা হলেন, বাশঁখালী উপজেলার গন্ডামারার এবাদ উল্লাহ (২২), একই এলাকার আব্দু রহিম (২৪), নুরুল আবছার(২৫), গিয়াস উদ্দিন (৩২), আজিজুল হক(২৫), মহেশখালী উপজেলার নবী হোসেন (৩৮), করিম উল্লাহ(৩৫) ,মোহাম্মদ সোহেল(২২), চকরিয়া উপজেলার মেধা কচ্ছপিয়ার শাহজাহান(৪২) ও শিবপুর তমিজউদ্দিন উপজেলার মোহাম্মদ রুবেল(২৭)।
ঘটনাপ্রবাহ: কুতুবদিয়া
Facebook Comment

















