টেকনাফে অবৈধ স্থাপনা উচ্ছেদ

fec-image

টেকনাফে জনদূর্ভোগ লাঘবে অবৈধভাবে গড়ে ওঠা দোকানপাটে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। সোমবার (৬ এপ্রিল) সকালে উপজেলার টেকনাফ পাইলট স্কুলের মোড় হতে ঝর্ণা চত্বর এলাকা পর্যন্ত রাস্তার পাশে অবৈধভাবে স্থাপিত স্থাপনা উচ্ছেদে এই অভিযান চালানো হয়।

এ অভিযানে নের্তৃত্ব দেন টেকনাফ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাকিব হাসান চৌধুরী।

অভিযান চলাকালে আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় ফুটপাত দখল করে গড়ে ওঠা স্থায়ী ও অস্থায়ী বেশ কিছু অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়। এছাড়া পথচারীদের চলাচলে বিঘ্ন ঘটানোর কারণে কয়েকজন দোকান মালিককে সতর্ক করা হয় এবং তাঁদের স্থাপনা সরিয়ে নিতে ২৪ ঘণ্টার সময় বেঁধে দেওয়া হয়।

টেকনাফ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাকিব হাসান চৌধুরী জানান, জনস্বার্থে ফুটপাত দখলমুক্ত রাখতে এই অভিযান অব্যাহত থাকবে। অভিযানে সহযোগিতা করেন পৌরসভা, পুলিশ ও আনসার বাহিনী। অবৈধ দখলদারদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাকিব হাসান চৌধুরী।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: টেকনাফ
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন