নাইক্ষ্যংছড়িতে ব্রীজের রেলিং থেকে পড়ে মারমা যুবকের মৃত্যু

fec-image

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তের একটি গ্রামীণ ব্রীজের রেলিং এ বসতে গিয়ে ৩০ ফুট নিচে পড়ে মারমা যুবকের মৃত্য হয়েছে।
তার নাম রেঙ্গা মারমা (৩৮)। সে সীমান্তবর্তী পাইনছড়ি মার্মা পাড়ার পলা মসল্লা মারমার ছেলে।

স্থানীয় বাসিন্দা মংহ্লা মারমা জানান,বুধবার রাত বাড়ি থেকে বের হয়ে স্থানীয় ধর্মের ছড়া দোকানে যায় রেঙ্গা। পরে তাকে খুঁজে না পেয়ে পুরো পাড়ার মানুষ বেরিয়ে পড়ে। এক পর্যায়ে ধর্মের ছড়ার ব্রীজের ৩০ ফুট নিচে তার সন্ধান মিলে। তার ধারণা রেলিং এ বসতে গিয়ে স্লিপ খেয়ে সে মারা যায়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে তাকে সৎকার সম্পন্ন করা হয়।

ব্রীজের পাশের অধিবাসীরা জানান, সে অতিরিক্ত মদপান করে ব্রিজের রেলিং এ বসতে গিয়ে নিচে পড়ে যায়। নিচে পাইনছড়ি খাল। পাশে তামাক ক্ষেত। সে কারণে তাকে খুঁজে যাওয়া যায সকালে। তাকে উদ্ধার করে দুপুরে সৎকার করা হয়।

এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি থানার নবাগত অফিসার ইনচার্জ মোজাম্মেল হক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থালে যান।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: নাইক্ষ্যংছড়ি
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন