আলীকদমে অবৈধ গাছ কাটার বিরুদ্ধে অভিযান

বান্দরবানের আলীকদম উপজেলার ডিম পাহাড় এলাকায় ‘পাড়াবনে’ অবৈধ গাছ কাটার অভিযোগে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) ইউএনও মো. মনজুর আলমের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে বনের ভেতরে শ্রমিকদের ঝুপড়ি ঘর ও একটি এক্সক্যাভেটর নষ্ট করা হয় এবং গঠনাস্হলে প্রায় ৩০০ ঘনফুট কাঠ জব্দ করা হয়।
ইউএনও জানান, অবৈধভাবে রাস্তা তৈরির জন্য এক্সক্যাভেটর ব্যবহার করা হচ্ছিল, সেটি অকেজো করে দেওয়া হয়েছে। দীর্ঘদিন ধরে ওই এলাকায় গাছ কাটা হচ্ছিল বলে অভিযোগ রয়েছে, এতে স্থানীয়দের পানির উৎসও ক্ষতিগ্রস্ত হয়েছে।
আজ সকালে আলীকদম সদর এলাকার ২ টি করাত কলে অভিযান পরিচালনা করা হয়। ফারুকের করাতকলে ৬২৫ টুকরা গোল কাঠ এবং পানবাজার এলাকার একটি ২২১ টুকরা গোল কাঠ জব্দ করা হয়। এসময় প্রত্যেক করাতকল কে ১০ হাজার টাকা করে জজরিমানা করা হয়েছে।
তিনি আরও বলেন,চৈক্ষ্যং ইউনিয়নের ইস্টার্ন পাটিক্যাল বোর্ড/ফ্লাইউ ফ্যাক্টরি থেকে ৪ হাজার ঘনফুট কাঠ জব্দ করা হয়েছে বলে নিশ্চিত করেন।
বন বিভাগের তৈন রেঞ্জ কর্মকর্তারা খন্দকার আরিফুল ইসলাম জানান, এ ঘটনায় বন আইনে মামলা করা হবে এবং অবৈধ করাতকলের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

















