নাইক্ষ্যংছড়ি সীমান্তে পৃথক অভিযানে বিদেশি গরুসহ বিপুল বাংলাদেশি পণ্য জব্দ

fec-image

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তের কয়েকটি পয়েন্ট থেকে বার্মিজ গরুসহ বিভিন্ন পণ্য জব্দ করেছে বিজিবি।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ভোররাত ও সকালে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) পৃথক পৃথক অভিযানে এসব জব্দ করে।

বিজিবি সূত্র জানায়, সীমান্তের ফুলতলী পয়েন্ট, হাতিমারাঝিড়ি পয়েন্ট, লেম্বুছড়ি বিওপি পয়েন্ট ও ব্যাটালিয়ন সদরের টহলদল বিপুল পরিমাণ বাংলাদেশি মালামাল এবং মালিকবিহীন বার্মিজ গরু আটক করতে সক্ষম হয়েছে।

আটককৃত মালামালের মধ্যে রয়েছে স্কুল ব্যাগ, ছাতা, ঘড়ি, ক্যালকুলেটর, ফ্লোরম্যাট, ফিডসহ বিভিন্ন পণ্য এবং ১১টি বার্মিজ গরু। যার আনুমানিক বাজারমূল্য ২৯ লাখ ৪৪ হাজার ২৫০ টাকা।

উল্লেখ্য, কঠোর তৎপরতার কারণে নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবির নিয়ন্ত্রণাধীন সীমান্ত এলাকা দিয়ে পাশ্ববর্তী মিয়ানমার থেকে অবৈধভাবে আসা গরু ও মহিষের সংখ্যা আগের চেয়ে অনেক কমে এসেছে বলে জানান সীমান্ত এলাকার বাসিন্দারা।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: নাইক্ষ্যংছড়ি, বান্দরবান
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন