হামের প্রাদুর্ভাব ঠেকাতে আলীকদমে সেনা-প্রশাসনের সমন্বয় সভা

fec-image

পার্বত্য চট্টগ্রামের বান্দরবানের আলীকদম উপজেলার দূর্গম কুরুকপাতা এলাকায় হামের প্রাদুর্ভাব মোকাবেলায় বাংলাদেশ সেনাবাহিনী আলীকদম জোন (৩১বীর) উদ্যোগে একটি সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (০৪ মে) বেলা ১২ ঘটিকার সময় দূর্গম কুরুকপাতা এলাকায় হামের প্রাদুর্ভাব মোকাবেলায় বাংলাদেশ সেনাবাহিনী আলীকদম সেনা জোন (৩১বীর) উদ্যোগে আলীকদম জোনের কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা, আলীকদম জোনের মেডিকেল অফিসার এবং স্থানীয় মুরং সম্প্রদায়ের প্রতিনিধিরা অংশ নেন। এতে হামের প্রাদুর্ভাব বৃদ্ধির কারণ বিশ্লেষণ, ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিতকরণ এবং চলমান টিকাদান কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করা হয়।

বিশেষ করে দুর্গম ও যোগাযোগ-বিচ্ছিন্ন পাহাড়ি এলাকায় ঘরে ঘরে গিয়ে টিকাদান কার্যক্রম জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়। সভায় বিশেষ টিকাদান দল গঠন, দুর্গম এলাকায় নিরাপত্তা ও লজিস্টিক সহায়তা নিশ্চিতকরণ এবং সমন্বিতভাবে স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত গৃহীত হয়।

সেনাবাহিনীর তত্ত্বাবধানে এসব উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে টিকাদান কর্মসূচিকে আরও বিস্তৃত ও কার্যকর করার পরিকল্পনা নেওয়া হয়েছে। সভায় উপস্থিত সবাই হামের প্রাদুর্ভাব দ্রুত নিয়ন্ত্রণে আনতে সমন্বিত উদ্যোগ জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

বর্তমানে আলীকদম সেনা জোনের সার্বিক তত্ত্বাবধানে প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের সমন্বয়ে টিকাদান ও জনসচেতনতামূলক কার্যক্রম জোরদারভাবে পরিচালিত হচ্ছে। দুর্গম পাহাড়ি জনগোষ্ঠীর দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে এ উদ্যোগ স্থানীয়দের মধ্যে আশাবাদ সৃষ্টি করেছে।

বাংলাদেশ সেনাবাহিনী জানায়, দেশের মানুষের পাশে থেকে জনকল্যাণে কাজ করা তাদের দায়িত্বের অংশ, এবং এই কার্যক্রম তারই ধারাবাহিকতা।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: আলীকদম, বান্দরবান, বাংলাদেশ সেনাবাহিনী
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন