রাঙামাটির লংগদুতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বেনসন চাকমা নামের একজনের মৃত্যু

fec-image

রাঙ্গামাটির লংগদু উপজেলায় মহাজনপাড়ায় নিজ বাড়িতে বৈদ্যুতিক লাইনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বেনসন চাকমা (৩০) নামে এক দিনমজুরের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত বেনসন চাকমা ওই এলাকার নীল কান্তি চাকমার ছেলে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে নিজ বাড়ির বৈদ্যুতিক সংযোগের কাজ করছিলেন বেনসন চাকমা। কাজ করার একপর্যায়ে অসাবধানতাবশত তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

লংগদু থানার ওসি মো. জাকারিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাটি পুলিশ অবগত রয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: বিদ্যুৎ, মৃত্যু, রাঙামাটি
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন