ঈদগাঁও ঢলের পানিতে ভেসে যাওয়া শিশুর লাশ উদ্ধার

fec-image

কক্সবাজারের ঈদগাঁও নদী থেকে ঢলের পানিতে ভেসে আসা ১২ বার বছর বয়সি শিশু সাজেদুলের মরদে অবশেষে উদ্ধার হয়েছে ।

শনিবার (১১ জুলাই) সকালে উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের ঈদগাঁও নদীর গজালিয়া চরপাড়া ভোমরিয়াঘোনা ফরেস্ট অফিস গেইট সংলগ্ন স্থান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

মরদেহটি পাশ্ববর্তী রামু উপজেলার ঈদগড় ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড হাসনাকাটা কুনাপাড়া এলাকার নুরুল ইসলামের ছেলে সাজেদুল ইসলামের বলে নিশ্চিত হওয়া গেছে।

উদ্ধারকাজে অংশ নেওয়া স্থানীয় হেডম্যান খলিলুর রহমান জানান,সকালে নদী পারাপারের সময় স্থানীয়রা পানিতে একটি ভাসমান মরদেহ দেখতে পান। পরে মরদেহটি উদ্ধারের সংবাদ প্রচার হলে নিখোঁজ শিশুর পরিবারের লোকজন এসে লাশটি তাদের সন্তানের বলে নিশ্চিত করলে লাশটি তাদের কাছে হস্তান্তর করা হয়।

ঈদগাঁও থানার ইনচার্জ (ওসি) এটিএম শিফাতুল মাজদার উদ্ধার ও লাশ হস্তান্তরের সত্যতা নিশ্চিত করেছেন।

উল্লেখ্য গত মঙ্গলবার (৮ জুলাই) বিকেলে রামু উপজেলার ঈদগড় ইউনিয়নে নদীর পাহাড়ী ঢলের পানিতে লাকড়ি ধরতে গিয়ে ঢলের পানিতে তলিয়ে যায় শিশু সাজেদ। ঘটনার পর থেকে দীর্ঘ চার দিন স্থানীয় বাসিন্দা, স্বজন ও বিভিন্ন উদ্ধারকারী দল ব্যাপক তল্লাশি করেও তার সন্ধান পায়নি।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: ঈদগাঁও
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন