কুতুবদিয়া সৈকত থেকে জেলের লাশ উদ্ধার

fec-image

কক্সবাজারের কুতুবদিয়া সৈকতে ভেসে আসা এক জেলের লাশ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার উত্তর ধুরুং ইউনিয়নের ছাদের ঘোনা গ্রামের জেলে ফেরদৌস আলমের লাশ শুক্রবার রাতে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

থানার ওসি (তদন্ত) ফারুক হোসেন জানান, উত্তর ধুরুং ছাদের ঘোনার আব্দুল হাকিমের পুত্র ফেরদৌস আলম(৫২) বাঁশখালীর জনৈক আজিজ কোম্পানির এফবি সানজিদায় জেলের কাজ করতেন। গত ৮ জুলাই বিকালে মাছ আহরণ করা অবস্থায় সাগরে পড়ে যায়।
এব্যাপারে পরদিন থানায় একটি জিডি করা হয়।

শুক্রবার (১০ জুলাই) রাত ৮টার দিকে কৈয়ারবিল সৈকতে ভেসে আসা লাশ দেখে এলাকাবাসি থানায় খবর দেন। পুলিশ গিয়ে লাশ সনাক্ত করে ফেরদৌস আলমের পরিবারকে খবর দিয়ে রাত ১০টার দিকে লাশ হস্তান্তর করা হয়।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: কুতুবদিয়া
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন