রামুতে ইয়াবাসহ কলেজছাত্রী গ্রেফতার

রামু প্রতিনিধি:
কক্সবাজারের রামু উপজেলায় ১৪৯৭ পিচ ইয়াবাসহ জেসমিন আক্তার রেশমি (১৮) নামে কলেজ ছাত্রীকে গ্রেফতার করেছে ১৭ বর্ডার গার্ড ব্যাটালিয়ন বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার (১৪ মে) সকাল ১১টার দিকে রামু-মরিচ্যা সড়কের বিজিবি যৌথ চেকপোস্টে একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে তাকে ইয়াবাসহ আটক করা হয়।
আটক জেসমিন আক্তার রেশমি (১৮) টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের কুতুবদিয়া পাড়া এলাকার নুরুল করিমের মেয়ে।
জেসমিন নিজেকে কক্সবাজারের একটি কলেজের ছাত্রী পরিচয় দেয় বলে বিজিবি সূত্র জানিয়েছে।
বিজিবি মরিচ্যা যৌথ চেকপোস্টের নায়েক সুবেদার আবুল কাশেম বিষয়টি নিশ্চিত করে জানান, আটক ছাত্রীকে রামু থানায় সোপর্দ করা হয়েছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে।
Facebook Comment

















