ঈদগাঁও উপজেলায় ইউএনও মংচিংনু মারমা’র যোগদান

fec-image

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় পদায়নকৃত নবাগত ইউএনও মংচিংনু মারমা যোগদান করেছেন। ঈদগাঁও উপজেলায় যোগদানের পূর্বে মংচিংনু মারমা চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার ইউএনও হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

তিনি ৩৬তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা এবং পার্বত্য চট্টগ্রামের বান্দরবান জেলার বাসিন্দা।

নবাগত ইউএনও মংচিংনু মারমা জানান, তিনি রবিবার (১০ মে) যোগদান করেছেন এবং সোমবার (১১ মে) অতিরিক্ত দায়িত্ব পালনকারী রামু উপজেলা ইউএনওর কাছ থেকে দায়িত্বভার বুঝে নিয়েছেন।

ত্রয়োদশ জাতীয় নির্বাচনের পর থেকে ঈদগাঁও উপজেলায় নিয়মিত ইউএনও এবং কয়েক বছর ধরে নিয়মিত এসিল্যান্ড না থাকায় উপজেলার বিভিন্ন কার্যক্রমে স্থবিরতা বিরাজ করছিল। ফলে উপজেলার লাখো মানুষ সেবা পেতে চরম দুর্ভোগে পড়েন। অবশেষে উপজেলার প্রধান অভিভাবক হিসেবে ইউএনও পদায়ন হওয়ায় জনমনে স্বস্তি ফিরেছে।  তবে তারা অবিলম্বে দ্বিতীয় গুরুত্বপূর্ণ পদ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বা এসিল্যান্ড পদে নিয়োগের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে কক্সবাজার সদর-৩ আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল-এর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, এসিল্যান্ড নিয়োগের জন্য তিনি ইতোমধ্যে ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল-এর দৃষ্টি আকর্ষণ করেছেন। পাশাপাশি সাব-রেজিস্ট্রি অফিসের বিষয়েও আইন মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, দ্রুতই এ সমস্যার সমাধান হবে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: ইউএনও, ঈদগাঁও, কক্সবাজার
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন