ঈদগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

fec-image

সড়ক দুর্ঘটনায় কক্সবাজারের ঈদগাঁও উপজেলার মোটরসাইকেল আরোহী দুই বন্ধুর মধ্যে একজন নিহত এবং অপরজন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বুধবার (১৭ জুন) দুর্ঘটনাটি ঘটে।

নিহত শহিদুর রহমান শহিদ (২৭) উপজেলার ঈদগাঁও সদর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড পূর্ব ভোমরিয়াঘোনার আবদু শুক্কুরের ছেলে। অপর আহত হলেন পাশ্ববর্তী কক্সবাজার সদর উপজেলার চৌফলদন্ডী ইউনিয়নের কালু ফকিরপাড়া গ্রামের আবিফ আবদুল্লাহ (২৬)। তারা দুজনই বন্ধু।

নিহতের এলাকার ইউপি সদস্য আবদুল হাকিম জানান, চট্টগ্রাম মেডিকেল হাসপাতাল থেকে এক পুলিশ কর্মকর্তা ইউনিয়ন চেয়ারম্যান সোহেল জাহান চৌধুরীর কাছে নিহতের পরিচয় জানতে চাইলে তিনি ফোনে তাকে ঘটনাটি জানান। এরপর তিনি নিহতের পরিবারকে জানান।

ইউপি সদস্য আরও জানান, আহত আব্দুল্লাহর অবস্থা খুবই আশঙ্কাজনক এবং বর্তমানে লাইফ সাপোর্টে রয়েছেন বলে তাকে জানানো হয়েছে। পরিবারের সদস্যরা হাসপাতালে পৌঁছালে ঘটনার বিস্তারিত জানা যাবে বলে তিনি জানান।

ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) এটিএম সিফাতুল মাজদার জানান, তিনি থানা এলাকায় এখনো কোনো দুর্ঘটনা বা নিহতের সংবাদ পাননি।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: কক্সবাজার, সড়ক দুর্ঘটনা
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন