ঈদগাঁওয়ে সেপটিক ট্যাংকে মিলল নিখোঁজ শিশুর লাশ

fec-image

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় সেপটিক ট্যাংকে মিলল মুনতাহা তসলিমা (৮) নামের নিখোঁজ শিশুর লাশ।

সোমবার (১১ মে) দুপুরে উপজেলার পোকখালী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড পূর্ব নাইক্ষংদিয়া গ্রামে এ লাশের সন্ধান পাওয়া যায়।

​নিহত মুনতাহা উক্ত এলাকার সিরাজুল ইসলাম ও মোস্তফা খাতুন দম্পতির কন্যা ।

​স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার বেলা ১২টার পর থেকে শিশু কন্যা মুনতাহার সন্ধান পাওয়া যাচ্ছিল না। এক পর্যায়ে প্রতিবেশী এলাকার মৃত অছিয়র রহমানের ছেলে মালয়েশিয়া প্রবাসী নুরুল আলমের নির্মাণাধীন বসতঘরের অরক্ষিত সেপটিক ট্যাংকের ভেতর নিখোঁজ শিশু কন্যার নিথর দেহের সন্ধান পাওয়া যায়। স্বজনরা দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

স্থানীয়দের ধারণা, নিহত শিশু কন্যা খেলারচলে ঢাকনাবিহীন অরক্ষিত সেপটিক ট্যাংকে পড়ে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।

পরে সংবাদ পেয়ে রাতে ঈদগাঁও থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরতহাল তৈরি পূর্বক নিহতের পরিবারের আবেদনের প্রেক্ষিতে বিনা ময়না তদন্তে লাশ দাফনের আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে। একই দিন দিবাগত রাত সাড়ে ১২টার দিকে লাশ দাফন করা হয়।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: ঈদগাঁও
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন