উখিয়ায় বাজার মনিটরিং ও ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

fec-image

কক্সবাজারের উখিয়ার কুতুপালং ও পালংখালী এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাত আসমার নেতৃত্বে বাজার মনিটরিং ও অবৈধভাবে মাটি কটার অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে কুতুপালং এলাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী বাজার মনিটরিং করা হয়। এ সময় বিভিন্ন অনিয়মের দায়ে ৩ জন ব্যবসায়ীকে সর্বমোট ৮ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

পরবর্তীতে একইদিন বিকাল ৪টায় পালংখালী এলাকায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী অবৈধভাবে মাটি কাটার দায়ে ১ জনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

দুই অভিযানে মোট ৫৮ হাজার) টাকা জরিমানা আদায় করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা, উপজেলা মৎস্য কর্মকর্তা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, স্থানীয় ইউপি সদস্যবৃন্দ এবং বাজার কমিটির কর্মকর্তারা।

অভিযান সংশ্লিষ্ট সূত্র জানায়, বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণ, ভোক্তা অধিকার সংরক্ষণ এবং পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: উখিয়া
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন