কচ্ছপিয়াতে ঢলের পানিতে তলিয়ে যাওয়া ব্যক্তির লাশ উদ্ধার

fec-image

রামু উপজেলার কচ্ছপিয়াতে ঢলের পানি মাড়িয়ে হেটে সড়ক পথে বাড়ি ফেরার পথে পা ফসকে ঢলের পানিতে তলিয়ে গেছে ১ ব্যক্তি। তার নাম নিরঞ্জন দাস (৬৫)। সে ইউনিয়নের দোছড়ি পুর্বদাশ পাড়ার মৃত সূধির দাসের ছেলে। ঘটনাটি ঘটেছে রোববার (১২ জুলাই) রাত ৮ টার দিকে। অবশ্য এক ঘন্টার মাথায় তাকে একই এলাকা থেকে মৃত উদ্ধার করে স্খানীয়রা।

মৃতের ভাই ডালিম দাস বলেন,তার ভাই নাইক্ষ্যংছড়ির এক দোকানে চাকুরী করেন। দিন শেষে সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে টমটম গাড়িতে করে বাড়ি ফেরার পথে মাঝপথে এ দুর্ঘটনায় পতিত হন তিনি।

তিনি আরো জানা,এ সময় তিনি নাইক্ষ্যংছড়ি-রামুর গর্জনিয়া বাজার সড়কের ফাক্রিকাটা পৌঁছলে দেখতে পান সড়কে হাঁটু পরিমান পানি। টমটম চালক এ পানি মাড়িয়ে যেতে অনীহা প্রকাশ করলে তার ভাই হেঁটে পানি মাড়িয়ে ফাক্রিকাটা বিলের মাঝ অংশের সড়কটি পার হচ্ছিলেন। মাঝপথে পানি স্রোত ছিল সামাণ্য বেশী। পা প্রতিবন্ধী এ ব্যক্তি সড়কের পাশ দিয়ে হাটতে গিয়ে গর্তে পা পড়ে ফসকে গিয়ে তলিয়ে যায় ফাক্রিকাটা মাঝের বিলের পানিতে। দূর থেকে দেখে অনেকে এগিয়ে আসলেও ততক্ষণে সে পানির গভীর হারিযে যায়। আরো পরে স্বজনরা এসে দীর্ঘ ১ ঘন্টা খুঁজাখুঁজির পর তাকে মৃত উদ্ধার করে।

তিনি আরো জানান, এরই মধ্যে নাইক্ষ্যংছড়ি থেকে ফায়ার স্টেশনের ডুবুরি আসলেও ততক্ষণে লাশ স্খানীয়রা উদ্ধার করে স্বজনদের হাতে তুলে দেন।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: রামু
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন