কাপ্তাইয়ে সিসিটিভি দেখে চোর শনাক্ত, মালামালসহ গ্রেপ্তার ১


বিএফআইডিসি, এলপিসি শাখা কাপ্তাই যান্ত্রিক কারখানায় চুরি সিসিটিভির মাধ্যমে শনাক্ত করে মালামালসহ চোরকে গ্রেপ্তার করা হয়েছে ।
রবিবার (১৫ অক্টোবর) ভোর ৪টায় এলপিসি ওর্য়াকশপের পিছনের জানালা ভেঙ্গে ২ জন চোর কারখানা হতে মটোর, আরথিং তারসহ বিভিন্ন যন্ত্রপাতি চুরি করে নেয়। ভার হয়ে যাওয়ায় নিরাপত্তা প্রহরীর আচ করতে পেরে কিছু বস্তা ভর্তি মালামাল রেখে এবং কিছু নিয়ে দ্রুত পালিয়ে যায়। পরবর্তীতে এলপিসি শাখার কর্মকর্তা ও নিরাপত্তা বাহিনী সিসিটিভি দেখে চোরদ্বয়কে শনাক্ত করে। এলপিসি শাখার সহ-ব্যবস্থাপক বিলাশ কুমার বিশ্বাস (হিসাব) কর্মকর্তা জানান, আমরা সিসিটিভি দেখে ২ জন চোর কালু (৩০) পিতা মৃর্ত মনির আহম্মদ ও মো. শাহিন (২৫)পিতা মো. ইদ্রিসকে শনাক্ত করি। এরা সকলে ৪নং ইউনিয়ন ৪নং ওয়ার্ডে মোনাফ টিলায় বসবাস করে।
এলপিসি শাখার নিরাপত্তা পরিদর্শক উশোয়েইনু মার্মা জানান, দুপুর ১টার দিকে আমরা আনসারকে নিয়ে চুরি হওয়া মালামালসহ চোর শাহিনকে গ্রেপ্তার করি। এ বিষয়ে থানায় মামলার প্রস্ততি চলছে।

















