খাগড়াছড়ি জেলা ছাত্রদলের ১৫১ সদস্যের কমিটি ঘোষণা

fec-image

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল খাগড়াছড়ি জেলা শাখার ১৫১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কার্যকরী কমিটির অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় সংসদ। নতুন কমিটিতে আরিফুল ইসলাম জাহিদকে সভাপতি, সোহেল দেওয়ানকে সাধারণ সম্পাদক এবং আশিকুর রহমান আশিককে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

নতুন কমিটি ঘোষণার মধ্য দিয়ে খাগড়াছড়ি জেলা ছাত্রদলে নতুন উদ্যম, প্রাণচাঞ্চল্য ও সাংগঠনিক গতিশীলতার প্রত্যাশা তৈরি হয়েছে। নেতাকর্মীদের মাঝে বইছে উৎসবের আমেজ।

একই সঙ্গে, নবগঠিত কমিটিতে স্থান না পাওয়া নেতাকর্মীদের অবদানের কথাও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়েছে। রাজপথের প্রতিটি আন্দোলন-সংগ্রামে তাদের ত্যাগ, শ্রম ও সাহসিকতা সংগঠনের অমূল্য সম্পদ হিসেবে বিবেচিত হবে বলে নেতারা জানিয়েছেন।

ছাত্রদলের নেতাকর্মীরা বিশ্বাস করেন, ঐক্য, শৃঙ্খলা ও ত্যাগের আদর্শ ধারণ করে এই নতুন নেতৃত্ব খাগড়াছড়িতে ছাত্ররাজনীতিকে আরও শক্তিশালী, সুসংগঠিত এবং জনমুখী করে তুলবে।

নবনির্বাচিত সভাপতি আরিফুল ইসলাম জাহিদ অনুভূতি প্রকাশ করে বলেন,”নতুন নেতৃত্ব, নতুন উদ্যম ও নতুন প্রত্যয়ের এক অনন্য সূচনা হলো এই পূর্ণাঙ্গ কমিটি। এটি শুধু একটি সাংগঠনিক কাঠামো নয়, বরং ছাত্রসমাজের অধিকার আদায়ের সংগ্রামে একটি নতুন দিকনির্দেশনা। যারা দায়িত্ব পেয়েছেন, তাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি বিশ্বাস করি, সকলের সম্মিলিত মেধা, শ্রম ও ত্যাগে খাগড়াছড়ি জেলা ছাত্রদল আরও শক্তিশালী, ঐক্যবদ্ধ ও গতিশীল সংগঠনে পরিণত হবে।”

তিনি আরও বলেন,”যারা এবার কমিটিতে স্থান পাননি, তাদের অবদানও সমানভাবে মূল্যবান। সংগঠনের প্রতিটি অর্জনের পেছনে তাদের ত্যাগ ও শ্রম জড়িয়ে আছে। সবাইকে সঙ্গে নিয়েই আমরা আগামীর পথচলা এগিয়ে নিতে চাই।”

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: কমিটি, খাগড়াছড়ি জেলা ছাত্রদল, ঘোষণা
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন