Notice: Trying to get property 'post_excerpt' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 56

Notice: Trying to get property 'guid' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 58

খাগড়াছড়ি-রাঙ্গামাটি রুটে ট্রাক উল্টে যান চলাচল বন্ধ

capture1-copy

খাগড়াছড়ি প্রতিনিধি:

খাগড়াছড়ি জেলার মহালছড়ি উপজেলার মাইসছড়ি ইউনিয়নের গুগড়াছড়ি এলাকায় রাস্তার উপর পন্য বোঝাই ট্রাক উল্টে খাগড়াছড়ি-রাঙ্গামাটি রুটে যান চলাচল বন্ধ রয়েছে। শুক্রবার বেলা ১১ টার ‍দিকে এ ঘটনা ঘটে।

জানা যায়, খাগড়াছড়ি থেকে মহালছড়ির উদ্দেশ্য ছেড়ে  যাওয়া পন্য বোঝাই একটি ট্রাক  রাঙ্গামাটি থেকে ছেড়ে আসা  শান্তি পরিবহনের বাসের পিছনের সাইটে লেগে মাইসছড়ি ইউনিয়নের গুগড়াছড়ি এলাকায়  রাস্তার উপর উল্টে যায়। এতে ট্রাকের ড্রাইভার সহ চার জন সামান্য আহত হয়। তবে বাসের কোন যাত্রীর ক্ষতি হয়নি।

আহতদের স্থানীয় ক্লিনিকে চিকিৎসা করা হয়েছে। তবে ট্রাকটি রাস্তার  উপর পরে থাকায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত খাগড়াছড়ি-রাঙ্গামাটি রুটের যান চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে বলে জানা যায়।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন