খাগড়াছড়িতে তথ্য অফিসের বর্ণাঢ্য র্যালী-আলোচনা সভা
নিজস্ব প্রতিনিধি:
বর্তমান সরকারের সাফল্য অর্জন, উন্নয়ন ভাবনা ভিশন-২০২১ বিষয়ে জনগণকে অবহিতকরণ ও উন্নয়ন কার্যক্রমে সম্পৃক্তকরণ বিষয়ে দেশব্যাপী বিশেষ প্রচারণার অংশ হিসেবে বৃহস্পতিবার খাগড়াছড়িতে র্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়। জেলা তথ্য অফিস এ অনুষ্ঠানের আয়োজন করে।
সকালে খাগড়াছড়ি টাউন হল চত্বর থেকে স্থানীয় সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরার নেতৃত্বে বের হওয়া র্যালীটি শহরের আদালত সড়ক, শাপলা চত্বরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক পদক্ষিণ শেষে অফিসার্স ক্লাব অডিটরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মুহাম্মদ ওয়াহিদুজ্জামানের সভাপতি অনুষ্ঠিত আলোচনা সভায় সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা, পুলিশ সুপার শেখ মো: মিজানুর রহমান, সিভিল সার্জন ডা: নিশিত রঞ্জন মজুমদার, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান চঞ্চুমনি চাকমা, জেলা আওয়ামী লীগের সাধারণ মো: জাহেদুল আলম ও জেলা তথ্য অফিসার মো: আতাউর রহমান বক্তব্য রাখেন।
বক্তারা শিক্ষা, স্বাস্থ্য, তথ্য যোগাযোগ প্রযুক্তিসহ বিভিন্ন ক্ষেত্রে সরকারের নানা সাফল্য তুলে ধরে সরকারের উন্নয়ন কাজে জনগণকে সম্পৃক্ত হয়ে সহযোগিতার আহবান জানান।


















