চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালে হামলার ঘটনায় গ্রেপ্তার ৩

fec-image

রাঙামাটির কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালে হামলা ও ভাংচুরের ঘটনায় জড়িত ৩ যুবকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১৭ আগস্ট) রাতে কাপ্তাই থানা পুলিশ অভিযান চালিয়ে জাহাঙ্গীর (২৪), মো. রাকিব (২২), মো. শহিদ প্রকাশ শ্রাবণকে (১৮) গ্রেপ্তার করে।

কাপ্তাই থানার ভারপ্রাপ্ত মোহাম্মদ কায় কিসলু (ওসি) জানান রাঙামাটি জেলা পুলিশ সুপারের নির্দেশনায় কাপ্তাই কাপ্তাই থানা পুলিশ সদস্যরা চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালে হামলা ও ভাংচুরের ঘটনায় জড়িত থাকার অভিযোগে এজাহারভুক্ত আসামীদের গ্রেপ্তার করা হয়।

উল্লেখ্য গত শনিবার তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ২০/২৫ জন উশৃংখল যুবক লাঠিসোঁটা নিয়ে এসে হাসপাতালের গাড়ি ও ফার্মেসি ভাংচুরসহ হাসপাতালের ৪জন নিরাপত্তা কর্মীকে মারধর করে আহত করা হয় এবং উক্ত ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কাপ্তাই থানায় মামলা করা হয়।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: কাপ্তাই
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন