Notice: Trying to get property 'post_excerpt' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 56

Notice: Trying to get property 'guid' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 58

জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উপলক্ষে খাগড়াছড়িতে শিক্ষা উপকরণ মেলা

pic 10-02-2

খাগড়াছড়ি প্রতিনিধি:

মানসম্মত শিক্ষা, জাতির প্রতিজ্ঞা এই শ্লোগানকে ধারণ করে প্রাথমিক শিক্ষা সপ্তাহ উদযাপন উপলক্ষে খাগড়াছড়িতে দিনব্যাপী শিক্ষা উপকরণ মেলা, মিনা চলচ্চিত্র প্রদর্শনী, র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকালে খাগড়াছড়ি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে এই মেলার উদ্বোধন করেন পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী।

এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মামুন কবির, বেলা রানী দাশ, উপজেলা শিক্ষা অফিসার আব্দুল লতিফসহ খাগড়াছড়ি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বিভিন্ন উপজেলার শিক্ষা অফিসারবৃন্দ। এছাড়া বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থীরা মেলায় অংশগ্রহণ করেন।

আয়োজিত দিনব্যাপী শিক্ষা উপকরণ মেলায় উপজেলার ৯টি বিদ্যালয় অংশগ্রহণ করে। মেলায় উপকরণ প্রদর্শনীতে প্রথম নির্বাচিত হয়ে পুরস্কার অর্জন করেছে মাটিরাঙ্গা উপজেলার ব্যাল্ল্যাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: জাতীয়, প্রাথমিক, মেলা
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন