র‌্যাব’র অভিযানে টেকনাফে কুখ্যাত রুবেল ডা/কা/ত অ/স্ত্রসহ আটক

fec-image

কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পসহ আশপাশের গ্রামে ত্রাস সৃষ্টিকারি কুখ্যাত শফি ডাকাতের অন্যতম সহযোগী ও হত্যাসহ একাধিক মামলার আসামি রুবেলকে অ/স্ত্র ও গো/লা/বা/রু/দসহ গ্রেফতার করেছে র‌্যাপিড একশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

টেকনাফের পশ্চিম লেদা এলাকায় ডা/কা/ত খালেকের বাড়ি থেকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাকে আটক করা হয়।এসময় তার কাছ থেকে বিপুল সংখ্যক অ/স্ত্র ও গো/লা/বারুদ উদ্ধার করা হয়েছে। র‌্যাব-১৫ এতথ্য নিশ্চিত করেছে।

কর্মকর্তাগণ জানান, মঙ্গলবার (১৫ জুলাই) বিকেলে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে হ্নীলা ইউনিয়নের পশ্চিম লেদায় দীর্ঘ ৩ ঘণ্টার অভিযান চালায় র‌্যাব। এসময় অভিযানের শুরুতেই কুখ্যাত ডা/কা/ত শফি ও তার দলবল র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ফায়ার করতে করতে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। র‌্যাবের টিমও তাদের পিছু ধাওয়া করে শফি ডা/কা/তের অন্যতম সহযোগী ডা/কা/ত রুবেল (২৭)’কে লোডেড অ/স্ত্রসহ আটক করে। সে পশ্চিম লেদার আব্দুল গফুরের পুত্র।

পরে আটক ডা/কা/ত রুবেল এর দেখানো মতে তার সহযোগীদের ফেলে যাওয়া ১টি শটগান, ৩টি লোকাল গান, ১২টি তাজা এ্যামুনেশন, ৪২টি শটগান ও এলজির খালি কার্তুজ ও ২টি স্মার্ট ফোন উদ্ধার করা হয়।

ডা/কাতির প্রস্তুতির সময় ডাকাত শফির সাথে মো. আলম (৩০), মো. খালেক (৩৪), মো. সৈয়দ নূর (২৪), মো. রাসেল ওরফে আব্বুইয়া (২৩), কামাল হোসেন (৩৪), আনোয়ার সাদেক (২৭), আব্দুর রহমান (৩৬), রবিউল হাসান ওরফে রবিয়া(২৪), আব্দুল আউয়াল ওরফে বুড়া পতিয়া (২৫), মোহাম্মদ আসিফ (১৮) ও ইমাম হোসেন (২৪) অংশ নেয়। তারা সকলেই মোছনী ও পাশ লেদার স্বশস্ত্র ডা/কা/ত।

এসব ডাকা/তরা একত্রিত হয়ে অ/স্ত্র ও গো/লা/বারু/দসহ ডা/কাতি ও স/ন্ত্রা/সী কর্মকান্ডের প্রস্তুতি নিচ্ছিল। তাছাড়া ডা/কাত আব্দুল খালেক বর্তমানে রোহিঙ্গা শফি ডাকা/তের সহযোগীতায় একটি নতুন ডা/কা/ত দল গঠন করে টেকনাফের গহীন পাহাড় ও সমতল এলাকায় ডা/কাতি, মু/ক্তি/প/ণ আদায়,অ/প/হ/রণ ও চাঁদা/বা/জিসহ নানা ধরনের অপরাধ করে আসছে। ডা/কাত শফির বিরুদ্ধে বিভিন্ন থানায় অ/প/হ/রণ মামলা ৫টি,অস্ত্র মামলা ৪টি, ডা/কাতির প্রস্তুতি মামলা ২টি, মারামারি মামলা ৩টি, হ/ত্যা মামলা ২টি ও সরকারি কর্তব্যে বাধাদানের ১টি মামলাসহ মোট ১৭টি মামলা রয়েছে।

এদিকে কুখ্যাত ডা/কা/ত শফি ও তার সহযোগীদের গ্রেফতারের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। তাছাড়া কক্সবাজার জেলায় ছিন/তাই/কারী, চাঁদা/বাজ, মা/দ/ক কারবারী, অ/স্ত্র সন্ত্রা/সী, অপ/হর/ণকা/রী কিংবা ডাকা/তদল সে যেই হোক অপরাধীদের বিরুদ্ধে র‌্যাবের সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে। তিনি এ ব্যাপারে সংবাদকর্মীদের সহযোগীতা কামনা করেছেন।

অপরদিকে গত এক সপ্তাহ ধরে টেকনাফের নয়াপাড়া নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পে শফি ডা/কা/ত ও আলম ডা/কা/ত দলের দুই গ্রুপের মধ্যে উত্তেজনা চলছে। দুই পক্ষের মধ্যেই দিন দুপুরে গোলাগুলির ঘটনাও ঘটেছে। এতে সাধারণ রোহিঙ্গারা আতংকে দিন অতিবাহিত করে যাচ্ছে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: টেকনাফ
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন