টেকনাফে ট্যুরিস্ট জিপ-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত

fec-image

কক্সবাজারের টেকনাফে পর্যটকবাহী ট্যুরিস্ট জিপ (চান্দের গাড়ি) ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোহাম্মদ আনিস (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন।

রোববার (২২ মার্চ) দুপুর ১টার দিকে শাহপরীর দ্বীপ বড়াখাল সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোহাম্মদ আনিস টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের হারিয়াখালী এলাকার বাসিন্দা এবং বকসু মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শী শফিক উল্লাহ বলেন, টেকনাফ থেকে শাহপরীর দ্বীপের দিকে যাওয়া একটি মোটরসাইকেলের সঙ্গে বিপরীত দিক থেকে আসা পর্যটকবাহী ট্যুরিস্ট জিপের সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী আনিস গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তিনি মারা যান।

শাহপরীর দ্বীপ পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক সঞ্জীব ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: টেকনাফ
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন