অপহরণের পর মুক্তিপণ দাবি

টেকনাফে পুলিশের অভিযানে অপহৃত কিশোর উদ্ধার

fec-image

টেকনাফে অপহরণের দুই দিন পর মো. ইউনুছ নামে এক কিশোরকে উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার হওয়া অপহৃত কিশোর চট্টগ্রাম সিটি কর্পোরেশন দক্ষিণ চাঁদগাঁও কাজির দেওয়া বর্তমান টেকনাফ পৌরসভার পুরান পল্লানপাড়ার মোহাম্মদ আইয়ুবের ছেলে মো. ইউনুছ (১৬)।

টেকনাফ মডেল থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) হিমেল রায় জানান, সোমবার (১৫ সেপ্টেম্বর) গভীর রাতে তথ্য প্রযুক্তির মাধ্যমে তারই নেতৃত্বে থানার চৌকশ উপপরিদর্শক (এসআই) মো. মোরশেদ আলম সঙ্গীয় ফোর্সসহ বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া এলাকায় অভিযান চালায়। এ সময় অক্ষত অবস্থায় ভিকটিম মো. ইউনুছকে উদ্ধার করতে সক্ষম হয়। ওই সময় অপহরণকারীদের কাউকে আটক করা সম্ভব হয়নি।

পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, গত শনিবার (১৩ সেপ্টেম্বর) সকাল অনুমান সাড়ে ৭টার দিকে মা, ছেলে ভিকটিম ইউনুছ ও অপর ছেলে মো. রফিক (১৪)সহ সিএনজি যোগে কক্সবাজার সদর থানার পানবাজার মোড় এলাকায় ভোলা বাপের পেট্রোল পাম্পের সামনে থেকে টেকনাফ বাসস্টেশন এলাকার উদ্দেশ্যে রওয়ানা করে।

একই দিন সকাল সাড়ে ৯টার দিকে ঐ সিএনজিটি টেকনাফ সদর ইউনিয়নের মেরিন ড্রাইভ রোডের পেট্রোল পাম্পের দক্ষিণ পাশে মেরিন ড্রাইভ রাস্তার উপর পৌঁছালে মা-সহ তার ছেলেরা সমুদ্র সৈকত দেখার জন্য সিএনজি থেকে নামলে অজ্ঞতানামা ২-৩ জন ব্যক্তি একটি সিএনজিযোগে এসে তার ছেলে মো. ইউনুছকে টানা-হেঁচড়া করে সিএনজি গাড়িতে তুলে বাহারছড়া এলাকার দিকে দ্রুত গতিতে নিয়ে যায়।

উক্ত সিএনজি গাড়ীর (রেজি. নাম্বার ১১৯৪৬৯) পরবর্তীতে তিনি এবং তার অপর ছেলে মো. রফিক (১৪) উক্ত সিএনজিটিকে অনুসরণ করে সিএনজির পিছনে দৌঁড়ে ইউনুছকে উদ্ধার করার চেষ্টা করেও ব্যর্থ হয়।

তাকে কোথাও না পেয়ে পরে তারা বাড়ী ফিরে আসলে বাদীর ব্যক্তিগত মোবাইল নম্বর এর হোয়াটঅ্যাপ আইডিতে অজ্ঞাতনামা কয়েকটি মোবাইল নম্বর থেকে হোয়াটঅ্যাপের মাধ্যমে ফোন দিয়ে ২ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন এবং অপহরণকারীদের কথা মতো টাকা না দিলে ভিকটিমকে হত্যা করে সমুদ্রে ফেলে দিবে, না হয় মালয়েশিয়া ট্রলারে তুলে দিবে বলে হুমকি দেয়া হয়।

তিনি আরও জানান, এ ঘটনায় সোমবার (১৫ সেপ্টেম্বর) সকালে অপহৃত ইউনুছের মা বাদী হয়ে টেকনাফ মডেল থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন।

 

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: কক্সবাজার, টেকনাফ
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন