থানচিতে শহীদ জিয়ার নামে বৃক্ষরোপণ


বান্দরবানের থানচি উপজেলার “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম-এর ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে কেন্দ্রঘোষিত মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচিতে জিয়াউর রহমানের নামে প্রথমবারের মতো উপজেলা মাল্টিপারপাশ হল রুম প্রাঙ্গণে বৃক্ষরোপণ করলেন উপজেলার কৃষক দল।
শুক্রবার (১৮ জুলাই) বিকাল ৩টা এ বৃক্ষরোপন কর্মসূচী শুভ উদ্বোধন করেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য ও উপজেলা বিএনপি আহবায়ক খামলাই ম্রো। বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল উপজেলা শাখা এর আয়োজন করে।

কৃষক দলের সভাপতি ও আহবায়ক মংসাগ্য মারমা জানান, মাল্টিপারপাশ হল রুম প্রাঙ্গণ ছাড়াও থানচি বাজারের আশপাশে বিভিন্ন স্থানের “শহীদ জিয়ার শাহাদাতবার্ষিকী উপলক্ষে কেন্দ্রঘোষিত মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা জাতীয়তাবাদী দল বিএনপির সহ-সভাপতি ক্যসাউ হেডম্যান, কৃষক দলের আহবায়ক মংসাইগ্য মারমা, সিনিয়র আহবায়ক নেয়াজুর রহমান, সদস্য সচীব বিজয় ত্রিপুরা, বিএনপি সদস্য আবু সামাদ, সদর ইউনিয়নের সভাপতি আবু নোমান ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এছাড়াও উপজেলা বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের অর্ধ শতাধিক নেতাকর্মী সমর্থক স্বতস্ফুর্ত অংশগ্রহণ করেন।

















