নাইক্ষ্যংছড়ি বিএনপির কাউন্সিল প্রস্তুতি সভা

নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি:
নাইক্ষ্যংছড়িতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল(বিএনপি)র আসন্ন কাউন্সিল উপলক্ষ্যে আলোচনা ও প্রস্তুতি সভা করেছে উপজেলা বিএনপি। মঙ্গলবার বিকালে উপজেলা সদরের বিছামারা এলাকায় অনুষ্ঠিত প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি নুরুল আলম কোম্পানী।

উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো: কামাল উদ্দিনের পরিচালনায় আলোচনাসভায় অন্যান্যদের মাঝে উপস্থিত থেকে মতামত ব্যক্ত করেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি প্রবীণ রাজনৈতিক ব্যাক্তিত্ব নুর আহামদ কোম্পানী, বিএনপি নেতা মোস্তাক আহামদ, ফারুক আহামদ, হামিদা চৌধুরী, সদর ইউনিয়ন বিএনপি নেতা ইউপি সদস্য মো: ফয়েজ উল্লাহ, সাবেক ইউপি সদস্য ইসলাম, আলম ফরাজি,

অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, বাইশারী ইউনিয়ন বিএনপি সভাপতি মনিরুল হক, আজিজুল হক তালুকদার, বাইশারী বিএনপি নেতা মো: হোসেন, বাইশারী বিএনপি নেতা আবদুল হামিদ, সোনাইছড়ি ইউনিয়ন বিএনপি সভাপতি ডা: চাইহ্লাথোয়াই মার্মা, ক্যজ মার্মা, ঘুমধুম ইউনিয়ন বিএনপি সভাপতি আবদুল হক কোং, সেক্রেটারী নুরুল আলম সিকদার, উপজেলা যুবদল সভাপতি মো: শাহাজাহান, সেক্রেটারী নুরুল কাশেম, উপজেলা ছাত্রদল সিনিয়র সহ-সভাপতি নুরুল আবছার সোহেল সহ-সভাপতি সাইফুদ্দিন বাহাদুর প্রমূখ।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন