নাইক্ষ্যংছড়িতে প্রাথমিক সমাপনী পরীক্ষায় ৯৯.০৩ শতাংশ পাশ

নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি:

নাইক্ষ্যংছড়িতে প্রকাশিত এবারের প্রাথমিক শিক্ষা সমাপণী পরীক্ষা (পিএসসি) ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষায় ১০১ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।

উপজেলা শিক্ষা অফিস সূত্র জানায়, প্রাথমিক শিক্ষা সমাপণী পরীক্ষায় ৫৯২ জন ছাত্র ও ৮৭৬ জন ছাত্রী অংশগ্রহণ করে। তন্মধ্যে পাস করেছে ১৫৪২ জন। পাসের হার শতকরা ৯৯.০৩। উপজেলায় পাশের দিক দিয়ে ছাত্ররা এগিয়ে আছে।

অন্যদিকে, উপজেলায় সর্বোচ্চ ২৬ জন জিপিএ-৫ পেয়ে বিজিবি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রতিবছরের ন্যায় এবারো সফলতা ধরে রেখেছে। বাইশারী সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ১২ জন, নাইক্ষ্যংছড়ি সদরের মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ১১ জন জিপিএ-৫ পেয়েছে।

এছাড়াও জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় ছালেহ আহাম্মদ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে চারটি স্কুল অংশ নেয়। এর মধ্যে ছালেহ আহামদ সরকারি উচ্চ বিদ্যালয় থেকে ১২৪ জন পরীক্ষার্থীর মাঝে পাশ করেছে ১১২ জন। এখানে জিপিএ-৫ পেয়েছে ২জন, মাধ্যমিক বালিকা বিদ্যালয় থেকে ৯৫ জন অংশ নিয়ে পাশ করেছে ৮৭ জন।

অপরদিকে বাইশারী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ১১৭ জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাশ করেছে ৯৯ জন। এখানেও জিপিএ-৫ পেয়েছে ৩ জন। মাদরাসা বোর্ডে উপজেলায় মাত্র দুইজন জিপিএ-৫ পেয়েছে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন