নাফ নদে বন্দুকযুদ্ধে রোহিঙ্গা সহ নিহত ২: আগ্নেয়াস্ত্র ও ইয়াবা উদ্ধার

fec-image

কক্সবাজারের টেকনাফে বিজিবির সঙ্গে বন্দুকযুদ্ধে এক রোহিঙ্গা সহ দুই জন নিহত হয়েছেন। নিহতেরা হলেন, উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প নং ২ এর মৃত হায়দার শরীফের ছেলে নুরুল ইসলাম (২৭) ও টেকনাফ উপজেলার হোয়াইক্যং নয়াবাজার এলাকার মৃত জলিল আহমদের ছেলে মো. দেলোয়ার হোসেন (৩০)।

ঘটনাস্থল থেকে ২০ হাজার পিস ইয়াবা ও ২টি আগ্নেয়াস্ত্র, দুইটি কিরিচ ও চার রাউন্ড তাজা কর্তুজ উদ্ধার করা হয়।

সোমবার(৫ আগস্ট) ভোর রাত সাড়ে ৩টার দিকে নাফ নদী দুই নম্বর স্লইচ গেইট এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, মিয়ানমার হয়ে একটি ইয়াবার বড় চালান নাফ নদী পাড়ি দিয়ে বাংলাদেশে প্রবেশ করবে। এমন সংবাদের ভিত্তিতে খারাংখালী নাফনদীতে বিজিবির একটি বিশেষ টহল দল অবস্থান নেয়। ভোর  ৩টার দিকে ৪/৫ জন লোক এ পারে ঢুকতে দেখে তাদের প্রতি চ্যালেঞ্জ করা মাত্রই বিজিবির ওপর গুলি ছুঁড়তে থাকে। বিজিবিও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। কিছু সময় গুলি বিনিময় হওয়ার পরে অস্ত্র ও ইয়াবা ব্যবসায়ীরা পিছু হটে।

বিজিবি ঘটনাস্থল তল্লাশি চালিয়ে ওই সব ইয়াবা ও অস্ত্র সহ দুইজন যুবককে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্স হয়ে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারাযান গুলিবিদ্ধ ওই দুই যুবক।

২ বিজিবির অধিনায়ক লে, কর্ণেল মো. ফয়সাল হাসান খান সংবাদের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি আরও জানান, বিজিবির ৪ সদস্য আহত রয়েছেন। তাদের প্রাথমিকচিকিৎসা দেওয়া হয়েছে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: আগ্নেয়াস্ত্র, ইয়াবা উদ্ধার, নিহত
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Notice: Trying to access array offset on value of type bool in /home/parbatta/public_html/wp-content/themes/artheme/ar_framework/functions_custom.php on line 255
আরও পড়ুন