পাকিস্তানের বিপক্ষে টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

fec-image

দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচ খেলতে মাঠে নেমেছে বাংলাদেশ ও পাকিস্তান। মিরপুরে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে মুখোমুখি হচ্ছে দুই দল। টসে হেরে আগে ব্যাট করছে স্বাগতিকরা। খেলা শুরু হয় সকাল ১০টায়।

বছর দু’য়েক আগে পাকিস্তানে অবিশ্বাস্য কীর্তি গড়েছিল বাংলাদেশ। রাওয়ালপিন্ডিতে স্বাগতিকদের ২-০ তে ধবলধোলাই করেছিল টাইগাররা। সেই সিরিজের ২০ মাস পর ফের মুখোমুখি দুই দল।

বাংলাদেশ একাদশ :
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান, সাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস, মেহেদী মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, নাহিদ রানা ও ইবাদত হোসেন।

পাকিস্তান একাদশ :
আজান আওয়াইস, ইমাম উল হক, আব্দুল্লাহ ফজল, শান মাসুদ (অধিনায়ক), সৌদ শাকিল, মোহাম্মদ রিজওয়ান, সালমান আগা, শাহিন আফ্রিদি, নোমান আলী, হাসান আলী ও মুহাম্মদ আব্বাস।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: টেস্ট, পাকিস্তান, বাংলাদেশ
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন