পেকুয়ার টইটং ইউপি’র সাবেক চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা শহিদুল্লাহ ২ দিনের রিমান্ডে

পেকুয়া প্রতিনিধি:

পেকুয়ার টইটং ইউপি’র দু’বারের নির্বাচিত সাবেক চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা এম.শহিদুল্লাহ বি.এ কে দু’দিনের রিমান্ড মঞ্জুরের খবর পাওয়া গেছে। গত সোমবার বিজ্ঞ চকরিয়া সিনিয়র জুড়িশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত এ রিমান্ড মঞ্জুর করেন।

জানা যায়, গত ৮ ডিসেম্বর একটি মামলায় সংশ্লিষ্টতার অভিযোগে টইটং ইউপি’র নির্বাচিত চেয়ারম্যান, পেকুয়া উপজেলা আওয়ামী লীগের বিলুপ্ত কমিটির যুগ্ম-সম্পাদক ও বর্তমান কমিটির কনিষ্ট সহ-সভাপতি এম.শহিদুল্লাহ বিএ’কে গ্রেপ্তার করে পেকুয়া থানার ওসি(প্রশাসন) জিয়া মো:মোস্তাফিজ ভুইঁয়া। পরে, সেদিনেই তাৎক্ষনিক তাকে আদালতে সৌপর্দ্দ করা হয়। এদিন, জামিন আবেদন জানালেও আদালত জামিনের শুনানীর দিন ধার্য করে তাকে জেলহাজতে পাঠায়।

পরবর্তীতে পেকুয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আকম সাহাবউদ্দিন ফরায়েজী হত্যাকান্ডে সংশ্লিষ্টতার অভিযোগ জানিয়ে তার ১০দিনের রিমান্ড আবেদন জানায় সিআইডি পুলিশ। ১৪ডিসেম্বর রিমান্ড শুনানীর দিন ধার্য করে পুনরায় তাকে জেলহাজতে প্রেরণ করে আদালত। গত ১৪ডিসেম্বর নির্ধারিত শুনানী শেষে বিজ্ঞ আদালত টইটং ইউপি’র চেয়ারম্যান, এম.শহিদুল্লাহ বিএ’র ২দিনের রিমান্ড মঞ্জুর করে আগামী ২০ডিসেম্বর রোববার থেকে তার রিমান্ড জিজ্ঞাসাবাদে আদালত অনুমতি দেয় বলে তার সহোদর এম.জাহেদ উল্লাহ সাংবাদিকদের জানান।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন