Notice: Trying to get property 'post_excerpt' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 56

Notice: Trying to get property 'guid' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 58

বর্তমান সরকারের সময়ে পাহাড়ে বৈপ্লবিক পরিবর্তন হয়েছে- কংজরী চৌধুরী

16.01

সিনিয়র রিপোর্টার:

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কংজরী চৌধুরী, এপেক্স ক্লাব সারা বিশ্বে সুনামের সঙ্গে মানব সেবা করে আসছে উল্লেখ করে বলেন, মাটিরাঙ্গার মতো পাহাড়ী জনপদে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ তাদের একটি মহতি উদ্যোগ। তিনি বর্তমান সরকারের সময়ে পাহাড়ে বৈপ্লবিক পরিবর্তন হয়েছে উল্লেখ করে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। পাহাড়ের মানুষের আর্থ-সামাজিক উন্নয়নে এপেক্স ক্লাবকে এগিয়ে আসার আহবান জানান তিনি।

শনিবার সকালে এপেক্স ক্লাব অব কুমিল্লা‘র উদ্যোগে মাটিরাঙ্গার শতাধিক শীতার্ত ও দারিদ্র-পীড়িত মানুষের মাঝে কম্বল বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদের চেয়ারম্যান এসব কথা বলেন।

এপেক্স ক্লাব অব কুমিল্লার সভাপতি এপেক্স এ্যাড. মো. খোরশেদ আলম এর সভাপতিত্বে মাটিরাঙ্গা রেসিডেন্সেয়াল স্কুল মিলনায়তনে অনুষ্ঠিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাটিরাঙ্গা জোন অধিনায়ক লে. কর্ণেল মো. জিল্লুর রহমান পিএসসি, জি, এপেক্স বাংলাদেশ জেলা-৮ এর গভর্নর ডা. নিলুফা পারভীন, মাটিরাঙ্গা পৌরসভার নবনির্বাচিত মেয়র ও মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. শামছুল হক।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ মো. সাহাদাত হোসেন টিটো, সাবেক উপজেলা চেয়ারম্যান মো. নাছির আহাম্মদ চৌধুরী ও মাটিরাঙ্গা রেসিডেন্সিয়াল হাই স্কুল পরিচালনা কমিটির সভাপতি এ্যাড. মো. এয়াকুব আলী চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন মাটিরাঙ্গা রেসিডেন্সিয়াল হাই স্কুলের প্রধান শিক্ষক কেফায়েত উল্ল্যাহ।

এ সময় মাটিরাঙ্গা রেসিডেন্সিয়াল হাই স্কুলের আসবাবপত্র তৈরীর জন্য পরিষদ তহবিল থেকে এক লাখ টাকা অনুদান প্রদানের ঘোষণা করেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কংজরী চৌধুরী।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন