বাঘাইছড়িতে পানি সরেছে, লংগদু ডুবে আছে


উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে কাচাংলং এবং মাইনী নদীর পানি বেড়ে যাওয়ায় উপজেলা দু’টির নিম্ন এলাকাগুলো প্লাবিত হয়েছিলো। তবে গতকাল থেকে বাঘাইছড়ি নিম্ন এলাকাগুলো থেকে পানি সরে গেলেও লংগদুর নিম্ন এলাকাগুলো থেকে এখনো পানি সরে যায়নি। বর্তমানে ওই এলাকায় পাঁচ শতাধিক মানুষ এখনো পানিবন্দি অবস্থায় মানবিক জীবন-যাপন করছে।
খোজঁ নিয়ে জানা গেছে, সড়কে পানি থাকায় লংগদুর সাথে এখনো পুরোপুরি খাগড়াছড়ির যোগাযোগ ব্যবস্থা সচল হয়নি। বর্তমানে ওই এলাকায় সেনাবাহিনী ত্রাণ সরবরাহ অব্যাহত রেখেছে।
এদিকে বাঘাইছড়ি উপজেলায় পানি সরে যাওয়ায় ওই উপজেলার পর্যটন নগরী সাজেকের সাথে উপজেলা সদরের যোগাযোগ ব্যবস্থা সচল হয়েছে। পানি সরে যাওয়ার সাথে সাথে আটকপড়া পড়া পর্যটকরা নিজেদের গন্তব্যে ছেড়ে গেছে।
কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধি পাওয়ায় আজ সকাল থেকে কাপ্তাই বাঁধের ১৬টি স্পিলওয়ে দিয়ে ছয় ইঞ্চি করে নয় হাজার কিউসেক পানি ছাড়া হচ্ছে। কাপ্তাই হ্রদের বৃদ্ধি পাওয়ায় পানি গত ২৪ আগস্ট রাঙামাটি সিম্বল খ্যাত ঝুলন্ত সেতুটি ছয় ইঞ্চি কাপ্তাই হ্রদের নিচে ডুবে যায়।

















