Notice: Trying to get property 'post_excerpt' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 56

Notice: Trying to get property 'guid' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 58

বাঘাইছড়ি হত্যাকাণ্ডের ছয়দিন অতিবাহিত! আটক হয়নি কেউ

মো: জুয়েল, বাঘাইছড়ি:

রাঙ্গামাটির বাঘাইছড়িতে ৫ম উপজেলা নির্বাচনের ভোট গ্রহণ শেষে ফেরার পথে দিঘীনালা-মারিশ্যা সড়কের নয়কিলোতে সন্ত্রাসীদের ব্রাশফায়ারে ৭জন নিহতের ঘটনার ছয়দিন অতিবাহিত হলেও এখন পর্যন্ত কাউকে আটকও করতে পারেনি পুলিশ।

তবে হত্যাকাণ্ডের পরদিন সকাল থেকে সন্ত্রাসীদের ধরতে যৌথ অভিযান পরিচালনা করছে নিরাপত্তা বাহিনী।

গভীর অরণ্য দুর্গম পাহাড়ী এলাকা হওয়ায় অপরাধ করে পালিয়ে যাওয়া সুযোগ সবচেয়ে বেশি এই পাহাড়ী এলাকায়।

এ ঘটনায় হত্যাকাণ্ডের ৪৮ ঘন্টা পর গত বুধবার (২০ মার্চ) বাঘাইছড়ি থানায় পুলিশের এসআই আক্তার আলী বাদী হয়ে অজ্ঞাত ৪০-৫০ জনকে আসামী করে মামলা দায়ের করেন।

এ ঘটনায় বাঘাইছড়ি থানার ওসি এমএ মঞ্জুরুল আলম বলেন, সাত খুনের ঘটনায় আহত এক পুলিম বাদী হয়ে মামলা করেছে, আসামীদের গ্রেফতারে পুলিশের পাশাপাশি বিজিবিসহ বিভিন্ন নিরাপত্তা কাজে নিয়োজিত সংশ্লিষ্টরা কাজ করে যাচ্ছেন, দুর্গম পাহাড়ী এলাকা হওয়ায় আসামীদের ধরতে সময় লাগছে তবে তাদের আটকে যৌথবাহিনী অভিযান পরিচালনা করছে আশা করছি খুব শিঘ্রই আসামীদের আটক করা হবে।

উল্লেখ্য, গত ১৮ তারিখ ভোট গ্রহণ শেষে নির্বাচনী সরঞ্জামাদি নিয়ে ফেরার পথে ৯ কিলো নামক স্থানে সন্ত্রাসীদের ব্রাশ ফায়ারে নিহত হয়েছেন ৭ জন তার মধ্যে দুইজন নারী আনসার সদস্য, তারা হলেন- বিলকিছ আক্তার (৪০), স্বামী মজিবর রহমান, গ্রাম- পশ্চিম লাইলাঘোনা, বাঘাইছড়ি, আনসার ভিডিপি সদস্য জাহানারা বেগম (৩৫), স্বামী- তপসি, গ্রাম- কাচালং বাজার, বাঘাইছড়ি , আল আমিন (১৮), আনসার ভিডিপি সদস্য, পিতা- সেলিম উদ্দিন, বাঘাইছড়ি, মিহির কান্তি দত্ত (৩৮) গ্রাম-করেঙ্গাতলি, বাঘাইছড়ি, আনসার ভিডিপি সদস্য, সহকারী শিক্ষক মো. আমির হোসেন (৩৮), বাবা মৃত আবু তাহের, গ্রাম- কাচালং বাজার কলোনি, বাঘাইছড়ি, সহকারী শিক্ষক আবু তৈয়ব (৪২), নিউ লাইলাঘোনা, বাবা মৃত আবদুল কুদ্দুস মেম্বার, গ্রাম- পূর্ব লাইলাঘোনা, বাঘাইছড়ি এবং মিন্টু চাকমা (৩৪), বাবা তপতি চাকমা, গ্রাম- মেরুং, দীঘিনালা, খাগড়াছড়ি।

একই ঘটনায় গুরুতর আহত হয় ১৮জন।এর মধ্যে আশঙ্কাজনক ১১ জনকে চট্রগ্রাম সিএমএইচে হেলিকপ্টারে প্রেরণ করা হয়। ৭ জনের অবস্থা অবনতি হলে তাদেরকে ঢাকা সিএমএইচে পাঠানো হয়েছে।

তাদের মধ্যে আনসার ভিডিপি মিজানুর রহমান (পিতা মৃত নুর আলী) কে লাইফ সাপোর্টে রাখা হয়েছে বাকী আহতরা খাগড়াছড়ি জেনারেল হাসপাতাল ও বাঘাইছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: বাঘাইছড়ি হত্যাকাণ্ডের ছয়দিন অতিবাহিত! আটক হয়নি কেউ
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন