বান্দরবানে ভূমিকম্পন অনুভূত
স্টাফ রিপোর্টার, বান্দরবান :
বান্দরবানের বিভিন্ন এলাকায় ভূমিকম্প অনুভূত হয়েছে। মঙ্গলবার বিকেল ৩টা ৩৫ মিনিটে বান্দরবানসহ আশপাশের এলাকায় ভূমিকম্প অনুভূত হয়। প্রায় ৪০ সেকেন্ড স্থায়ী এ ভূমিকম্পে বান্দরবানের বহুতল ভবনগুলো কেঁপে ওঠে। এ সময় আতঙ্কিত লোকজন শহরের বিভিন্ন ভবন ও ঘরবাড়ি ছেড়ে খোলা মাঠ ও রাস্তায় নেমে আসে।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত জেলার কোথাও কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। বান্দরবান মৃত্তিকা গবেষণা কেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা মাহাবুবুল ইসলাম জানান, বিকেল ৩টা ৩৫ মিনিটে ভূমিকম্পে কেঁপে ওঠে বান্দরবান শহরসহ আশপাশের এলাকা। দুই দফায় কম্পন অনুভূত হয়।
Facebook Comment



















