বান্দরবানের বালাঘাটায় আগুনে ভস্মীভূত ৯টি বসতঘর


বান্দরবানে বালাঘাটায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে আগুনে পুড়ে ছাই হয়ে গেছে ৯টি বসতঘর। এই অগ্নিকান্ডে আরো তিনটি ঘর আংশিক পুড়ে গেছে।
শুক্রবার( ৫জুন) সকাল নয়টায় পৌর শহরে ১নং ওয়ার্ডের বালাঘাটা মার্কাস গলিতে এই অগ্নিকান্ড ঘটে।
স্থানীয় ও ফায়ার সার্ভিস জানিয়েছেন, সকালে তপন নামে একব্যক্তি ঘর থেকে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। পরে সেই আগুন চারিপাশে ছড়িয়ে গেলে আশেপাশে থাকা ভাড়াটিয়া ও সাবলেটসহ ৯টি বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। পরে ফায়ার সার্ভিস দমকল বাহিনী দুটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে।এই অগ্নিকান্ডে আরো তিনটি ঘর আংশিক পুড়ে গেছে। তবে এই ঘটনায় কেউ হতাহত হয়নি।
ভুক্তভোগী তপন মল্লিক, খোকন ও ইউনুস জানিয়েছে, সকাল দরজা বন্ধ করে বাজারে দিকে গিয়েছিলেন। হঠাৎ করে তপন ঘর থেকে আগুন ছড়িয়ে পড়লে ৯টি বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। এই ঘটনায় ভুক্তভোগীরা কোন জিনিসপত্র বের করতে পারেনি। সবকিছু হারিয়ে ক্ষতিগ্রস্থ পরিবারগুলো এখন খোলা আকাশে নীচে মানবেতর জীবনযাপন করছে।
বান্দরবান ফায়ার সার্ভিস সিনিয়র স্টেশন কর্মকর্তা মো: ইকবাল হোসেইন বলেন, অগ্নিকান্ড খবর পেয়ে ফায়ার সার্ভিস দুটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। বৈদ্যুতিক সর্ট সাকিটের মাধ্যমে আগুনের সূত্রপাত ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। তবে ক্ষয়ক্ষতির পরিমান এখনো জানা যায়নি।

















