Notice: Trying to get property 'post_excerpt' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 56

Notice: Trying to get property 'guid' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 58

মহালছড়ি কলেজে মানববন্ধন

Mahalchari college Picture 2মহালছড়ি প্রতিনিধি:

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ঘোষিত কর্মসূচী অনুযায়ী “শঙ্কামুক্ত জীবন চাই, নিরাপদে ক্লাশ করতে, পরীক্ষা দিতে চাই, শিক্ষা ধ্বংসকারী সহিংসতা বন্ধ কর” শ্লোগানে শিক্ষক-কর্মচারী ও ছাত্র-ছাত্রীদের সমন্বয়ে ‘মানব বন্ধন’ করেছে মহালছড়ি কলেজ।

শনিবার (১৪ মার্চ) সকাল ১১টা থেকে ঘণ্টাব্যাপী মানববন্ধনে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে সকল শিক্ষক-কর্মচারী ও ছাত্র-ছাত্রীরা অংশ গ্রহণ করেন।  মানববন্ধনে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, কলেজ অধ্যক্ষ মৈত্রী প্রসাদ খীসা।

সংক্ষিপ্ত বক্তব্যে মৈত্রী প্রসাদ খীসা বলেন, দেশে হরতাল-অবরোধের নামে যারা নৈরাজ্য সৃষ্টি করছে তারা কখনো দেশের উন্নয়ন চাইনা। যারা আজ শিক্ষা কার্যক্রমকে ব্যাহত করে রাজনৈতিক স্বার্থ আদায় করার চেষ্টা  করছে তারা জনগণের বন্ধু হতে পারে না। এখন সারাদেশে স্কুল-কলেজ গুলোতে ছাত্র-শিক্ষক শঙ্কা মুক্ত নয়, নিরাপদে ক্লাশ করতে ও পরীক্ষা দিতে পারছেনা। সকল প্রকার সহিংসতা বন্ধ করে শিক্ষক-কর্মচারী ও ছাত্র-ছাত্রীদের নিরাপদে ক্লাশ করতে, পরীক্ষা দিতে এবং জীবন শঙ্কামুক্ত করতে সরকারের প্রতি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবী জানানো হয়।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন